শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

কাজিপুরে চেয়ারম্যান প্রার্থী খলিলকে আবারো শোকজ

নিজস্ব প্রতিবেদক: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে (আনারস) আবারো শোকজ করেছে রিটানিং কর্মকর্তা। প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদের (দোয়াত কলম) অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে শোকজ করা হয় বলে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান।

এ বিষয়ে গনমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারনায় খলিলুর রহমান সিরাজীর কর্মী-সমর্থক কর্তৃক বাধা প্রদান ও বিভিন্ন ভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শণ করায় প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম (ঘোড়া) কর্তৃক অভিযোগ ও দাখিলকৃত ভিডিও ফুটেজের ভিত্তিতে খলিলুর রহমান সিরাজীকে ২৫ এপ্রিল শোকজ করা হয়েছিল। এরই প্রেক্ষিতে খলিলুর রহমান সিরাজী ভবিষ্যতে নির্বাচনী প্রচারনা কাজে অধিকতর সর্তক থাকবেন মর্মে প্রতিজ্ঞাবন্ধ হয়ে উক্ত দায় হতে অব্যাহতি চেয়ে গত ২৮ এপ্রিল লিখিত জবাব দিয়েছিলেন। এ অবস্থায় ৪ মে সন্ধ্যার পর প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদ কর্তৃক দাখিলকৃত অভিযোগ ও ভিডিও ফুটেজে দেখা যায় খলিলুর রহমান সিরাজীর কর্মী- সমর্থকরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্ধি আবুল কালাম আজাদের এক সমর্থককে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করছে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

যা উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩, ১৮ ও ৩১ এর পরিপন্থী। এ অবস্থায় একবার সর্তক করার পরও দ্বিতীয়বার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যস্থায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) ২০১৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর