শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)এর উদ্যোগে ঢাকায় উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ অনুষ্ঠিত। গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত। আ.লীগ নেতা ও এনজিও প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান চাকরি জামানতের নামে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে; থানায় লিখিত অভিযোগ দায়ের রাউজানে হত্যার উদ্যেশ্য মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধর ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের মেধাবী, জ্ঞানী, গুণী ব্যক্তি ও দেশের সম্পদ: গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ ইমান আলী কুড়িগ্রামের তিন ইটভাটাকে ৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ। সাংবাদিক নাঈম মোঘলের পিতার ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। খুলনা -১ আসনের ইসলামীফ্রন্টের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়।

সিরাজগঞ্জে নির্বাচনকে প্রভাবিত করতে প্রিজাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রিপোর্টারের নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪


সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ কারনে ১০ প্রিজাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করেছে রিটানিং কর্মকর্তা। সোমবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এস,বি রেলওয়ে কলোনী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টের অভ্যন্তরে সিরাজগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিজাইডিং কর্মকর্তারা একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন। সংবাদ পাওয়ার পরই সেখানে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে অভিযান চালানো হয়। কিন্তু তাৎক্ষনিক ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। অভিযানকালে ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে আসা হয়।

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এ সংক্রান্ত বিষয়ে সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জন প্রিজাইডিং কর্মকর্তা ও এদের মাষ্টার মাইড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করা হচ্ছিল সে বিষয়টি আরো তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।

সংবাদ সন্মেলনে রিটারিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৭১টি কেন্দ্র রয়েছে। এ ঘটনার পর ইতোমধ্যে ১০জন প্রিজাইর্ডি কর্মকর্তাকে বদল করে নতুন ১০জনকে নিয়োগ দেওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর