শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যানের হুমায়নের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভা আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের গর্ব: সিভিল সার্জন অ্যাওয়ার্ডে সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন রিয়াদ কেন্দ্রীয় উদ্যোগে ইফতার ও নবগঠিত কমিটির অভিষেক;

বেলকুচিতে শর্টসার্কিটে লাগা অগ্নিকাণ্ডে দুটি তাঁত কারখানা ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪



সিরাজগঞ্জের বেলকুচিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি তাতঁ কারখানা’র অন্তত ৩৭টি পাওয়ারলুমসহ দুটি ঘড় ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নির্বাচনী সহিংসতা হিসেবে আখ্যায়িত করতে কাজ করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার রাত একটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা জামাত মোড়ে অগ্নিকান্ডটি ঘটে।

আগুনে ভস্মীভূত তাতঁ কারখানার মালিক, শ্রমিক, স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা জামাত মোড়ে আলহাজ্ব মোতালেব হোসেন ও তার সহোদর ভাইদের যৌথ মালিকানাধীন দুটি তাঁত কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহান শিখায় পুরে যায় কারখানা দুটির অন্তত ৩৭ টি পাওয়ারলুম মেশিনসহ তাঁতের কাচামাল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় কারখানার মালিকপক্ষ। প্রাথমিক তদন্তেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই চিন্হিত করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিন্তু শনিবার সকালে নবনির্বাচিত বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার ক্ষতিগ্রস্ত তাতঁ কারখানাটি পরিদর্শন করে আসার পর থেকেই অগ্নিকাণ্ডটিকে নির্বাচনী সহিংসতা হিসেবে প্রচার করতে থাকে তার সমর্থকেরা। ঘটনার জন্য দায়ি করা হতে থাকে পরাজিত একজন প্রার্থী ও তার সমর্থকদের। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে সহিংসতা হিসেবে প্রচারের চেষ্টায় তিব্র সমালোচনা সৃষ্টি হয় বেলকুচি উপজেলার সর্বত্র।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেলকুচি স্টেশনের লিডার মো: নাসির উদ্দীন জানান, জামাত মোড়ে তাতঁ কারখানায় অগ্নিকাণ্ডের নির্বাপনে কাজ করেছি আমি ও আমার টিম। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা দুটির মালিক আলহাজ্ব মোতালেব হোসেন, রমজান আলী, শাহ আলী ও ইসমাঈল হোসেনকে একত্রিত করে অগ্নিকাণ্ডের কারন জানতে চাওয়া হলে তারা শর্টসার্কিটের কথাই বলেছিল। আমাদেরও প্রাথমিকভাবে মনে হয়েছে শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূতপাত হয়েছে, আলামতও সেরকমই পাওয়া গেছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, অগ্নিকাণ্ডের সময় পাশেই পুলিশের একটি টহল দল ছিল, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর