শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক : ব্যারিস্টার খোকন

অনলাইন ডেস্ক: / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকার চাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিনা চিকিৎসায় মারা যাক। এ কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হচ্ছে না।

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ব্যারিস্টার খোকন বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে, আবার সেখানে তাকে থাকতেও হচ্ছে। এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন তাহলে তিনি কোর্ট কিভাবে ফেস করবেন। তা জন্যে তো টিকিট কাটাই অনেক কঠিন।
তিনি বলেন, সরকার ৪০১ ধারার কথা বলছে ঠিকই। কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেয়া হচ্ছে না। এখানে কিন্তু বলা আছে শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে। কিন্তু ছয় মাস পরপর যে মেয়াদ বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই। ৪০১ ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই। সেখানে বাতিল, সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেয়ার কথা বলা হয়েছে। এ ধারা অনুযায়ী সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারেন। তারা এটি দিতে চায় না তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না।

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া উচিত বলে আমি মনে করি। যদি সেটি না দেয়া হয় তবে তা অমানবিক হবে। প্রতিহিংসার স্বীকার আমি বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর