শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

রাস্তায় পড়ে ছিল তার, বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

কক্সবাজারের মহেশখালীতে বাড়ি ফেরার সময় রাস্তায় পড়ে থাকা অটোরিকশা গ্যারেজের তারে বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শগ্রাম ঘাটের আমান উল্লাহর গ্যারেজে এ ঘটনা ঘটে।

তারা হলেন- শাপলাপুরের দিনেশপুর এলাকার বাসিন্দা মো. ইমন ও নুরুল আবছার।জানা গেছে, সাগরে মাছ ধরে দিনেশপুর আদর্শগ্রাম ঘাটে নোঙর করে মাছ ধরার ট্রলার। সেখান থেকে বাড়ি ফিরছিলেন মো. ইমন ও নুরুল আবছার নামে দুই জেলে। আমান উল্লাহর গ্যারেজের কাছে পৌঁছালে রাস্তায় পড়ে থাকা সেই গ্যারেজের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পর্শ হন দুজন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হওয়া দুই জেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুৎস্পর্শে দুই জেলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর