মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজুর বাবার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪

শেষ শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে চিরশায়িত হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সাজুর বাবা হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার কালু (৭৫)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২০ মে ) সকাল ৮ টায় রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখগুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশসহ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,উল্লাপাড়া-সলঙ্গার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে,এম,মনেয়ারুল ইসলাম বিপুল,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এদিকে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর