মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

তাড়াশ টাইমস / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষবারের মতো প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি দু’দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে। কারণ প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে দেখা হবে দু’দলের।

২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-টোয়েন্টি খেলার পর এরই মধ্যে এই ফরম্যাটে ২০টি দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র হবে বাংলাদেশের ২১তম প্রতিপক্ষ।

মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে প্রশ্ন। জিম্বাবুয়ে সিরিজে লিটন দাস রান পাননি। ওদিকে ইনজুরির কারণে সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলার সুযোগ পাননি। তাকে তাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেয়া হতে পারে। আবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হওয়ায় তানজিদ তামিমও পর্যাপ্ত ম্যাচ পাওয়ার দাবি রাখেন।

অন্য দিকে লিটন দাসকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট সম্ভাব্য সব কিছুই করতে চায়। যে কারণে তাকেও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। ছন্দে না থাকলেও অধিনায়ক হওয়ায় একাদশে টিকে যাবেন নাজমুল শান্ত। তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় শরিফুল-মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে।

সম্প্রতি স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছে। সিরিজের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও একইরকম একাদশ নিয়ে নামতে পারে যুক্তরাষ্ট্র। দলটির বড় ভরসার জায়গা হবেন ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও পেস অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কানাডার বিপক্ষে ধারাবাহিক রান করেছেন তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ : স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গোউস,অ্যারন জোনস, মিলিন্ড কুমার, গজনন্ড সিং, হারমিট সিং, জসদ্বীপ সিং, নসথাস কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকউইক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর