শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

কামারখন্দে নির্বাচনী প্রচারনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক: / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪



৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী জনপ্রিয়তার পাশাপাশি প্রচার-প্রচারনাতে রয়েছে শীর্ষে। তার নির্বাচনী প্রতীক মোটর সাইকেলের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলার হাট-বাজারে ঘুরে গণসংযোগসহ সাধারণ মানুষজনদের কাছে গিয়ে সাবলীল ভাষায় ভোট প্রার্থনা করছেন। ইতোমধ্যে একজন সৎ ব্যবসায়ী ও জনদরদী হিসেবে তিনি সাধারণ ভোটারদের মধ্যে আস্থা অর্জন করেছেন।

কামারখন্দ উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইউসুফ আলী একজন স্বনির্ভর ব্যবসায়ী, সমাজসেবক, সৎ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে কামারখন্দ উপজেলার মানুষের উন্নয়ন হবে। সমাজ থেকে মাদক-সন্ত্রাস ও সমাজের যাবতীয় অপরাধমূলক কর্মকান্ড বন্ধ হবে।

কামারখন্দ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী জানান, সাধারণ মানুষজনদের পাশে থেকে কাজ করার জন্যই মূলত নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি বলেন, সরকারী বরাদ্দ জনগনের হক। জনগনের সেই হক সরকারী বরাদ্দ সঠিকভাবে যেন জনগনের মাঝে বন্টন হয় সে লক্ষ্য নিয়েই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছি। জনগনের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি আগামী ৫ জুন নির্বাচনে কামারখন্দের জনগন তাদের ভাগ্য পরিবর্তনসহ কামারখন্দের উন্নয়নের জন্য তাকে নির্বাচিত করবে। তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীরা নির্বাচনী মাঠে নানা কুৎসা রটিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, কামাখারন্দবাসীর কাছে আমার আবেদন কারো কুৎসা রটনায় বিভ্রান্তি হবে না। আমি আপনাদের হক আপনাদের মাঝে সুষম বন্টনের জন্যই নির্বাচনী মাঠে রয়েছি। নির্বাচনে আপনাদের দেয়া ভোটেই নির্বাচিত হয়ে আপনার সেবা করবো-ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর