মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এমপি আনারের আসন শূন্য হওয়া প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

অনলাইন ডেস্ক: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

কোনো সংসদ সদস্যের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে তার সংসদীয় আসনটি কীভাবে শূন্য ঘোষণা হবে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেছেন, ‘সংবিধানে মৃত্যুর কারণে আসন শূন্য হওয়ার কথা স্পষ্ট উল্লেখ নেই। আনার (আনোয়ারুল আজীম আনার) সাহেব মারা গেছেন কি না, অফিসিয়ালি আমরা জানি না। এক্ষেত্রে সংসদ যেভাবে বলবে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যেসব কারণে একটি সংসদীয় আসন শূন্য হতে পারে, তা ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক কারণে আসন শূন্য হয়। সংবিধানে বলা আছে, কোনো মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হলে, স্বাধীনতাবিরোধী হলে বা ট্রাইব্যুনালে সাজা পেলে সংসদ সদস্য পদ থাকবে না। আদালত যদি অপ্রকৃতিস্থ ঘোষণা করে তাহলেও সংসদ সদস্য পদ থাকবে না। এছাড়া যদি পদত্যাগ করেন একাধিকক্রমে সংসদে ৯০ দিন অনুপস্থিত থাকেন সংসদের অনুমতি না নিয়ে তবে সদস্যপদ থাকবে না। এছাড়া প্রথম যে অধিবেশন বসে তখন থেকে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে এমপি পদ থাকবে না।’

আরেক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু যা-ই হোক না কেন, এর দায়িত্ব সংসদের। আনার সাহেবের মৃত্যুর বিষয়টি আমরা জানি না। স্পিকার যদি আসনটি শূন্য ঘোষণা করেন, করবেন। এরপর সেটা আমাদের কাছে পাঠালে আমরা নির্বাচন করব।’

তিনি বলেন, ‘যেহেতু ৯০ দিন টানা না থাকলে সংসদ সদস্য পদ থাকবে না, এটি ধরে নিয়েই আসনটি শূন্য হবে। তবে মৃত্যুজনিত কোনো কারণ উল্লেখ নেই সংবিধানে।

‘আনার সাহেবের স্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু এটি ঠিক করার দায়িত্ব সংসদের। এ বিষয়ে আমরা অফিসিয়ালি কিছু জানি না’, – বলেন ইসি আলমগীর।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় খুন হন বলে খবর প্রকাশ হয়। তবে মরদেহ বা দেহাংশ না পাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর