সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

ভোটারদের জন্য রান্না করা গরুর মাংস গেল এতিমখানায়

অনলাইন ডেস্ক: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ভোটারদের প্রভাবিত করতে গরুর মাংস রান্নার আয়োজন থেকে দুটি গরুর রান্না করা মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী কাপ-পিরিচ প্রতীকের এসএম খালেদ হোসেন স্বপনের সমর্থক কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম ব্যাপারীর বাসার ছাদ থেকে রোববার (২ জুন) দুপুরে এই মাংস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই পাত্র রান্না করা মাংস জব্দ করে নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া এমপির হাট নামক এলাকা থেকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হুমায়ুন কবির নামের একজনকে এক হাজার টাকা জরিমানা ও তার ঘর থেকে ৫ কেজি গরুর মাংস জব্দ করা হয়। তিনিও খালেদ হোসেন স্বপনের সমর্থক বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আগামী ৫ জুন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের গরু জবাই করে খাওয়ানোর উদ্যোগ নেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী খালেদ হোসেন স্বপন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেন প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী ফরজানা বিনতে ওহাব। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় কাপ-পিরিচের সমর্থক নূরে আলম ব্যাপারী দাবি করেছিলেন তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়ার জন্য মাংস রান্না করা হয়েছে। তবে এই দাবির প্রেক্ষিতে সঠিক কোনো প্রমাণ দেখাতে পারেননি নূরে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর