শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

বিছানায় গৃহবধূর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রংপুরের গঙ্গাচড়ায় শুকতারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকতারা বেগম স্থানীয় মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী। তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায়।

স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে শুকতারা বেগমের সঙ্গে বল্টুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণিপড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।

আলমবিদিতর ইউনিয়নের নারী ইউপি সদস্য মল্লিকা আক্তার জানান, গত পরশু বল্টুর মা ও ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বল্টু বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘসময় ধরে শুকতারা বাড়ির বাইরে বের না হওয়ায় প্রতিবেশীরা তার খোঁজে বাড়ির ভেতরে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে তারা ঘরে ঢুকে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু মাদকাসক্ত ছিলেন। তিনি আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর