বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

যমুনা পাড়ের জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে যমুনা নদী বিধ্বস্ত চৌহালী  উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ১৬ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  উপজেলা পরিষদ জেলেদের হাতে বকনা বাছুর বিতরণ করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। 

এসময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার , খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.সেলিম রেজা ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর