শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেষ ধাপে নওগাঁয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

শেষ ধাপে নওগাঁর তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বুধবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল, মহাদেবপুর উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ, এবং মান্দায় তোফাজ্জল হোসেন তোফা। বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল আনারস প্রতীকে ৪১হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯হাজার ৩৭ভোট। মহাদেবপুর উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ আনারস প্রতীকে ৪১হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আহসান হাবিব ভোদনের সহধর্মিণী আয়েশা বেগম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭হাজার ৩৫ ভোট এবং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা হেলিকপ্টার প্রতীকে ২৪ হাজার ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা: মাহফুজুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২১ ভোট। মাত্র ৬শত ২৮ ভোটের ব্যবধানে এ উপজেলায় বিজয়ী হয়েছেন তোফা।

গতরাতে জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে জেলা প্রশাসক গোলাম মওলা জানান, নওগাঁ সদরে ভোট পড়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ, মহাদেবপুরে ৩৭ দশমিক ১০ শতাংশ এবং মান্দায় ২৭ দশমিক ১৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর