মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

নলডাঙ্গায় দখলদারের বাধার মুখে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান স্থগিত

নাটোর প্রতিনিধি: / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

অবৈধ দখলদারদের বাঁধার মুখে নাটোরের নলডাঙ্গা বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ দখলমুক্ত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। বৃস্পতিবার
সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা ভূমি কমিশনার আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায়
পানি উন্নয়ন বোর্ডের কর্মিরা নলডাঙ্গা বাজারের কেন্দ্রীয় মসজিদের পিছনে দখলকৃত জমি উদ্ধারে গেলে বাধার সৃষ্টি করে দখলকারীরা।
জানা যায়,নলডাঙ্গা উপজেলার বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জায়গায় দখলদাররা বাড়ি ও
দোকান ঘরসহ অন্তত ৪০ টি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল।স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্দ্যেগ নেয় নাটোর পানি উন্নয়ন বোর্ড কৃতপক্ষ।

এর আগে এসব স্থাপনা অপসারণের নোর্টিশ ও মাইকিং করা হয়।পূবে ঘোষণা অনুযায়ী বৃস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নলডাঙ্গা উপজেলা ভূমি কমিশনার আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মিরা নলডাঙ্গা বাজারের কেন্দ্রীয় মসজিদের পিছনে দখলকৃত জমি উদ্ধারে গেলে বাধার সৃষ্টি করে দখলকারীরা।

এক পর্যায়ে তারা রাস্তায় বসে প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন প্লাকার্ড ব্যানার নিয়ে মানববন্ধন করেন।এ নিয়ে এলাকাবাসীর সাথে দীর্ঘসময় বাক বিন্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবানী ঈদ পযন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেন,আসন্ন কোরবানি ঈদ কে সামনে রেখে জনগনের দাবীর মুখে নাটোর উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে মানবিক দিক বিবেচনা করে এ উচ্ছেদ অভিযান আগামী ১ লা জুলাই পযন্ত স্থগিত করছে।নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন,নলডাঙ্গা বাজারের পশ্চিমে বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জায়গা দখল করে অন্তত ৪০ টি দোকান ও বাড়ি নির্মাণ করে বসবাস করছিল।এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য বারবার নোর্টিশ প্রদান করা হয়।পরবর্তীতে দখলদাররা এসব অপসারণ না করায় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট নিয়োগ দিয়ে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এস্কোভেটর নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয় এবং দাবী করেন আসন্ন কোরবানী ঈদ পযন্ত সময় প্রার্থনা করেন।নলডাঙ্গা পৌরসভার মেয়রের মধ্যস্থতায় আগামী ১ লা জুন পযন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।এর মধ্যে দখলদাররা নিজ খরচে অবৈধ স্থাপনাগুলো নিজেরা অপসারণ করবে বলে একটি সরকারী ষ্ট্যামে অঙ্গিকার নামা করা হয়।এরপরও এসব
স্থাপনা অপসারণ না করলে ১ লা জুলাইয়ের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর