শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

নীলফামারীর ডিমলায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

নীলফামারীর ডিমলায় (০৮) বছরের শিশু ধর্ষন আলোচিত মামলার আসামি মমিনুর রহমান (২৮)কে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি চৌকস দল।রোববার (৯ জুন)সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে চালিয়ে আসামি মমিনুর রহমানকে গ্রেফতার করেন।মমিনুর উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে ও এক সন্তানের জনক।
এর আগে গত ১৭ মে দিন দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়া কন্যা শিশুকে একই এলাকার আতোয়ার রহমানের ছেলে এক সন্তানের জনক লম্পট মমিনুর রহমান বাড়িতে একা থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করেন।ঘটনার পর পরেই ধর্ষণের শিকার শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রক্তাক্ত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।যার মামলা নম্বর-২০, তারিখ- ১৯ মে-২০২৪।সেই থেকে আসামি মমিনুর পলাতক ছিলেন।
এ বিষয়ে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার পর হতেই র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও আসামিকে গ্রেফতারের চেষ্টা করতে থাকেন।এরই ধারাবাহিকতায় রোববার(৯ মে) তাকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে  গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর