শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়কেই শিশু হাফেজের মর্মান্তিক মৃত্যু, বাবা-বোন আহত

রিপোর্টারের নাম / ৩০৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ জুন, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ নামে এক শিশু হাফেজের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ও বোন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া এলাকায় অবস্থিত এসএম কোম্পানির এজিএম ইন্জিনিয়ার মাহবুব রহমান রোববার সকালে কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে ছেলে ও মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। হাফেজ আব্দুল্লাহ (১১) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাবা-মেয়ে দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

নিহত আব্দুল্লাহর মরদেহ তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সে উপজেলার ইটাখোলা এলাকার একটি মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে। দুর্ঘটনায় আহত তার বোনও হাফেজি পাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর