রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি বাকেরগঞ্জে মোস্তফা বাহিনীর আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ

চৌহালী উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

রাজশাহী বিভাগের একমাত্র দুর্গম উপজেলা চৌহালীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

এ উপলক্ষে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে চৌহালীর ১২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।

চৌহালী  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হেকমত আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মাহবুব হাসান ।

এসময়  নবনির্বাচিত চৌহালী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি  মো.তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক  ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম, আ’লীগের যুগ্ম সম্পাদক  মোল্লা বাবুল আক্তার ও  সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর