রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব

সরকারের দুর্নীতি আর লুটপাটে অর্থনীতির অবস্থা ভঙ্গুর: টুকু

নিজস্ব প্রতিবেদক: / ৩৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজ জন্ম নেওয়া শিশুর ঘাড়ে এক লাখ টাকার ঋণের বোঝা চেপে যাবে।


বুধবার (১২ জুন) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে জেলা যুবদল আয়োজিত কর্মীসভা ও আন্দোলন সংগ্রামে কারাবরণকারী এবং হামলার শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এ অবস্থা হয়েছে সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে। এ সরকারের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এ সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।

টুকু আরও বলেন, এ সরকারের দুঃশাসন ও নির্যাতনের শিকার সারাদেশের মানুষ। সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে জিয়াউর রহমানের পরিবার।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ডামি নির্বাচনের সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। দেশের ৯৫ ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশের লুটপাটকারী, দুর্নীতিবাজ লোকেরা, তাদের চরমভাবে পরাজয় হবে।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়াও যুবদল রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, সহ-আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর চায়ন, সদস্য আবদুল্লাহ আল কাফীসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর