রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

মাংসের শাহী রেজালা তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক: / ৪৬০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

উৎসবের আয়োজনে মাংসের নানা পদ তো থাকবেই। তার সঙ্গে যদি যোগ হয় শাহী স্বাদ, তবে তো কথাই নেই! মাংসের শাহী রেজালা তৈরি করে প্রশংসা পেতে পারেন সবার। ঝরঝরে পোলাওয়ের সঙ্গে এই পদ থাকলে জমবে বেশ। তবে তার আগে জানা থাকা চাই এর সঠিক ও সহজ রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মাংসের শাহী রেজালা কীভাবে তৈরি করবেন-

তৈরি করতে যা লাগবে

মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ জিরা, টক দই, বাদাম বাটা, কাঁচা মরিচ বাটা, ধনিয়া, লবণ, কিশমিশ, আলু বোখারা, জয়ফল-জয়ত্রী, এলাচ, দারুচিনি, তেজপাতা, তেল ও সামান্য চিনি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস টুকরা করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সব উপকরণ পরিমাণমতো নিয়ে টকদই ও সামান্য পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তাতে মাখানো মাংস দিয়ে দিন। এবার রান্নার পালা। মাংস অল্প আঁচে সেদ্ধ হতে দিন। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিন। সেদ্ধ হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে আলুবোখারা ও কিশমিশ। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিন। লবণ পরখ করেদেখুন। প্রয়োজনে আরেকটু লবণ মিশিয়ে দিন।

অল্প আঁচে গরম হতে থাকবে এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন। মাংস সেদ্ধ হয়ে আসলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময় জ্বাল দিন। তারপর লবণ ঝাল হয়েছে কিনা দেখে নিন। এরপর ফোড়ন আরও দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। নামিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাংসের শাহী রেজালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর