শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।রবিবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত হান্নান উপজেলার কাজীপাড়া গ্রামের রনজিত মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, রাস্তা পারাপারের সময় একটি বাই সাইকেলকে রাজশাহী হতে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী আব্দুল হান্নান আহত হন। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। এবিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর