রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

খানসামা উপজেলায় ল্যাট্রিন পেয়ে খুশি ১৬ দরিদ্র পরিবার

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) বাস্তবায়নে ১৬টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ টি স্বাস্থ্য সম্মত সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য সম্মত স্যানিটারি নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দের মাধ্যমে ০৬ নং গোয়ালডিহি ইউনিয়নের কালিরবাজারে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।

ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর নির্বাহী পরিচালক আইনুল হক শাহ, ইউপি সদস্য রাঁধা রাণী রায়সহ উপকারভোগীরা।

ল্যাট্রিন পেয়ে হাসি ফুটেছে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া এলাকার বৃদ্ধ মো: হামিদ আলী। তিনি বলেন, মানুষের বাসায় কাজ করে সংসার চালাতাম। বয়স বেড়ে যাওয়ায় আর সেভাবে কাজও করতে পারি না। তাই ব্যয়বহুল ল্যাট্রিন নির্মাণ সম্ভব হয়নি। ‘নীড়’ এর পক্ষ থেকে ল্যাট্রিন পেয়ে খুশি।

ইউএনও মো.তাজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনযাত্রা উন্নত করতে বিনামূল্যে ১৬ টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। সরকারী সহায়তায় স্থানীয় এনজিও’র এই কার্যক্রম প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর