মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

হলোখানায় ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪

কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৬ জুন (বুধবার) সকাল ১১ টার সময় প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুর্নবাসন নিশ্চিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউপির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফ্রেন্ডশিপ কুড়িগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী
মোঃ আব্দুস সালাম।
ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’ এর চলমান কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা।
তিনি বলেন- অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়, সমাজভিত্তিক পূর্নবাসন, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা  নিশ্চিতকল্পে  ‘ফ্রেন্ডশিপ’ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) এবং গাইবান্ধা জেলার ২০ টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। ৩ হাজার এর বেশী প্রতিবন্ধি ব্যক্তি এই সেবার আওতাভুক্ত ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজ ভিত্তিক পুর্নবাসন কর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
চরের মানুষ অবহেলিত, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে তাঁরা সহজে প্রয়োজনীয় সেবা নিতে পারেননা, “ফ্রেন্ডশিপ” তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেজন্য অতিথিগণ “ফ্রেন্ডশিপ” কে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, চেয়ারম্যান মহোদয় চরের সকল প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে ও অন্যান্য সকল ক্ষেত্রে “ফ্রেন্ডশিপ” কে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর