বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি আতংকবাদী সন্ত্রাসী ডাকাত জুবেল-আজাদ গংদের খুঁটির জোর কোথায় -? মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা

চারঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪

খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) সংশোধিত নির্দেশিকা অনুযায়ী উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন,চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও চারঘাট পৌরসভার ফুটবল কোর্চ মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন বলেন, যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যাচাই-বাছাইয়ের সময় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর একদিন বয়স বেশী হলে কোন খেলোয়াড় অংশ গ্রহন করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর