সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য! টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক বর্তমান সরকার হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন: রংপুরে বদিউল আলম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বিএনপি। ★বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা ! ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দক্ষিণ রাউজানের পাঁচ ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম আকবর খোন্দকার পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না: মাহমুদুর রহমান মান্না

রিপোর্টারের নাম / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে আজ ৪ জুলাই ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ জুলাই ২০১১ তৎকালীন বিরোধীদলীয় চীফ হুইপ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের উপর সংসদ ভবনের সামনে ন্যাক্কারজনক পুলিশী হামলার ১৪ বছরেও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না।  জিনিসপত্রের দাম কমাতে পারছে না। জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না। মানুষ ভোট দিতে পারে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। সরকার মানুষের ওপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। জয়নুল আবদিন ফারুকের ওপর যে নির্যাতন করা হয়েছে সেটির আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ট্রানজিট দেয়নি, সরাসরি করিডোর দিয়ে দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেন মাল ট্রেনও হতে পারে। ট্রেনের মধ্যে কী থাকবে আমরা সেটা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মাল গাড়ির মধ্যে অস্ত্র আছে এবং তারা যদি বলে আমরা এই ট্রেনকে বাধা দেব তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা (আওয়ামী সরকার) একদিকে ভারত এবং চীনের যে সমস্যা চলছে তার জায়গা তৈরি করেছেন। ট্রানজিটের পাশাপাশি যেরকমভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে আমার দেশের সমস্ত মধ্যকার গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। ভারতের সাথে যে সমঝোতা স্মারক করা হয়েছে এগুলো তাড়াতাড়ি বাতিল করেন তা না হলে পরিণতি খারাপ হবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা জয়নুল আবদিন ফারুক, এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, আনোয়ার হোসেন বুলু, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, কুয়েত বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. কাজী মঞ্জুরুল আলম, সাবেক ছাত্রনেতা ইসমাঈল তালুকদার খোকন, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সভাপতি শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন জুঁই, সহ—সাধারণ সম্পাদক মোঃ শফিক, রাজিব আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর ভূঁইয়া, ফয়েজ আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর