শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যায় কারাগারে ৩

নিজস্ব প্রতিবেদক / ৩০০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪



কুষ্টিয়ার দৌলতপুরে যুবক বুশকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা মামলায় এপর্যন্ত ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।

আলোচিত এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, এজাহারে থাকা আসামিদের মধ্যে গোলাম আলী, মিঠুন আলী ও লাল মুহম্মদকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, খুন হওয়া আরিফুল ইসলাম বুশের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনের নাম পরিচয় সহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গেলো ৩ জুলাই বুধবার দিনগত রাতে বাড়ি থেকে ডেকে এনে আরিফুল ইসলাম বুশকে তার প্রতিবেশী গোলাম আলীর বাড়িতে গাছে বেঁধে মারা হয়। সকালের দিকে তাঁর মৃত্যু হলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় হত্যাকাণ্ডের জোর বিচার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর