সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

ছাত্রলীগকে অহেতুক জ্ঞান দিবেন না : টোকেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ৫২৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪



ছাত্রলীগকে অহেতুক জ্ঞান না দিতে পরামর্শ জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সোমবার সন্ধ্যায় উপজেলার আল্লারদর্গা বাজার সংলগ্ন এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন বুলবুল আহমেদ চৌধুরী (টোকেন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগকে প্রাণবন্ত করতে সকল পদক্ষেপ নেয়া হবে, যৌবন যার মিছিলে যাওয়ার সময় তার উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগ আনন্দ করবে হই-হুল্লোড় করবে এটাই স্বাভাবিক, ছাত্রলীগকে অহেতুক জ্ঞান দেয়ার কিছু নেই। আমরা থাকতে ছাত্রলীগের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ভৌগলিক অবস্থা বিবেচনা করে উপজেলা ছাত্রলীগের আরও একটি কার্যালয় শিগগিরই করার বিষয়ে তাগিদ দেন বুলবুল আহমেদ চৌধুরী।

এসময় উপজেলা ছাত্রলীগ ও এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীক লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত হোন দৌলতপুর ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের অনেকেই। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী লোটন।

প্রধান অতিথি ও উদ্বোধক ফিতা কেটে উদ্বোধনের পর কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভায় দৌলতপুর ছাত্রলীগের ইতিহাস, বর্তমান ও আগামী প্রসঙ্গে কথা বলেন বক্তারা। পরে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর