মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া একাডেমিকে মাঠে নামতে বাধা

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সালাম_হাফিজ ক্রীড়া একাডেমির ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঠে নামতে বাধা ও প্রতিনিয়ত হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে জানাযায়, উপজেলার পুর্ণিমাগাঁতীর ভেংড়ী সরকারি খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকলেও বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির কোন প্রশিক্ষণার্থীদের মাঠে নামতে বাধা এবং প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন স্থানীয় প্রভাবশালী লুৎফর রহমান বাবলু, মোহাম্মদ আলী, সিরাজুল হক, সনেট, আব্দুস সালামসহ তাদের অনুসারিরা।

এ বিষয়ে একাধিক ফুটবল প্রশিক্ষণার্থীর অভিভাবকরা জানান, আমরা চাই উল্লাপাড়া ইউএনও স্যার এবং ক্রীড়া কর্মকর্তারা সুন্দর একটি সমাধান করে দিবে। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যেন এই মাঠে নিয়মিত খেলাধুলা করতে পারে।

এ ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির ক্রীড়া সম্পাদক এনামুল হক ও পরিচালনা পর্ষদের সদস্য আবু সায়েম বলেন, আমাদের খেলোয়াড়দের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন লুৎফর রহমান বাবলু, মোহাম্ম আলী, সনেট, আব্দুস সালামসহ তাদের অনুসারিরা। উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবি আমরা যেন আমাদের খেলোয়াড়দের নিয়ে এই মাঠে প্রতিদিন ট্রেনিং করাতে পারি।

বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির সভাপতি আব্দুস সাত্তার বলেন, স্থানীয় কুচক্রী মহল, যারা সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত তারাই এই একাডেমিকে মাঠে খেলতে বাধা দিচ্ছে। তারা মাদক কর্মকাণ্ডে জরিত তাই তারা ফুটবল খেলা পছন্দ করেনা। আমি উপজেলা এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে। সাংবাদিকদের সাথে কথা বলবেনা বলে জানান।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা জানান, আমি এধরনের কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

উলেখ্য, এলাকার মরহুম দুইজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণে ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠা করা হয় বীর মুক্তিযোদ্ধা সালাম_হাফিজ ক্রীড়া একাডেমি। এই একাডেমিতে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অভিজ্ঞ কোচ দ্বারা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর