মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

রাবিতে কোটা সংস্কার দাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশাল মিছিল ও সমাবেশ করেছেন ক্রিয়াশীল আট সংগঠনের নেতাকর্মী। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী মুন্না বলেন, কোন সরকার আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে চায় না। বর্তমান সরকারও তাই করছে। ২০১৮ সালে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করলো, কিন্তু সরকার গোস্বা করে সকল কোটা বাতিল করেন। ফলে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামলো। অবিলম্বে চাকরিতে কোটা পদ্ধতি যৌক্তিকভাবে সংস্কার করতে হবে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেজেদি মারুফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ছাত্র গণমঞ্চ সজল কুমার
ও বৃহত্তর পার্বতত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য সচিব শামীন ত্রিপুরা।

নেতৃবৃন্দের দাবি, সংখ্যালঘু জাতিসত্তা, নারী প্রতিবন্ধী, অনুন্নত জনপদ ব্যতীত সকল কোটা বাতিল এবং কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করা।

এর আগে, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর গোষ্ঠির জন্য ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর