বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে গান্ধাইল ইউনিয়নের উল্লাপাড়া গ্ৰামের মৃত সেজাব উদ্দিন সরকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার ১৪ জূলাই রবিবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।আজ দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভারতে প্রশিক্ষণ গ্ৰহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে দেশের পক্ষে বিভিন্ন স্থানে সুসজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার কর্মজীবনে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর