বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

কাজিপুরে উচ্চ পুষ্টি সমৃদ্ধ গো খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের আওতায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ গো খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ করা হয়েছে।

১৪ জুলাই দুপুর তিনটায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির আয়োজনে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এতে সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলা উদ্দিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, এনডিপির ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) আতিকুর রহমান। এ সময় চলতি বন্যায় উপজেলার মনসুর নগর ইউনিয়নের বন্যা কবলিত মানুষের গো খাদ্যের অভাব মেটাতে উচ্চ পুষ্টি সমৃদ্ধ গো খাদ্য (৫০ কেজি) করে দানাদার খাদ্য ও ৩২০ টি সাইলো ড্রাম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর