বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গো-খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৩২২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪


বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খামারিদের গো-খাদ্য ও সাইলো বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪০ প্রান্তিক খামারি পরিবারের মাঝে ওই সব গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ রাজশাহীর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আবদুল হাই সরকার, স্থানীয় সরকারের উপ- পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান মো: তাজ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা জহুরা পারভীন জোসনা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম , ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর