শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্লুলেস ডাকাতি মামলার লুণ্ঠিত আলামত উদ্ধারসহ চার ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ডাকাতি মামলায় লুণ্ঠিত আলামত উদ্ধারসহ ৪ ডাকাতি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলাউদ্দিন (৪১), মাসুদ চৌকিদার (৩৫), মো. আসাদ মিয়া (৪৫) এবং মো. বশির উদ্দিন (৪২)।

গ্রেফতারকৃদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকারসহ লুণ্ঠিত মালামালের মধ্য হতে দুই ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

তিনি জানান, গত ২৮ মে একেএম কামরুজ্জামান যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত ১১ টার দিকে তার ভাবি ও পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পরে৷ ওইদিন রাত দুইটার দিকে ঝড়-বৃষ্টির সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়ক থেকে ছাতা মাথায় তাদের বাড়ীর সামনে দুইজন পুরুষ ও একজন মহিলা আসে৷ এসময় তারা ওই বাড়ির সামনে থাকা দুইটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এসময় তাদের দলে যুক্ত হয় আরও ৭/৮ জন।

পরবর্তীতে তারা বাড়ির নিচে খোলা থাকা ক্লপসিবল গেট ২ তলায় উঠে মেইন দরজার লক ভেঙ্গে ফ্ল্যাটের পূর্ব পাশের রুমে প্রবেশ করে। এরপর তারা প্রথমে বাদীর ভাবি আসমা ইসলাম নীলা (৩৭) কে ঘুম থেকে উঠিয়ে খাট থেকে ধমক দিয়ে নামতে বলে এবং আলমারীর কাছে নিয়ে আলমারী খুলে জিনিসপত্র দিতে বলে।

এসময় বাদীর মায়ের রুমে নক করতে বললে, তখন তার ভাবি ভয়ে দরজায় নক করলে তার ভাতিজি উম্মে হানি দরজা খুলে দিলে তাকে ভয়ভীতি দেখায় এবং বাদীর মায়ের রুমে কি স্বর্ণালংকার আছে তা বের করতে বলে৷ এরপর বাদীর ভাবি আসমা ইসলাম নীলা (৩৭), ভাতিজি উম্মে হানি (১৫), বাদীর ভাতিজা লাবিদ ইবনে আমিন (১২), বাদীর মা সামসুন্নাহার (৭০), ছোট বোন রোজিনা আক্তার (৩৫) ও ভাগনিকে (১৩) পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে তার মায়ের রুমে জিম্মি করে ৪টা আলমারি লক ভেঙ্গে ১৪ আনা ওজনে স্বর্ণের চেইন ৪ টি, ছোট কানের দুল ৫ জোড়া, দুইটা হাতের বালাসহ নগদ ৬৫ হাজার টাকা, দুবাইয়ের চার হাজার ৬০০ দিরহাম ও ৫০ ইউরোসহ সর্বমোট ৭ ভরি ৩ আনা স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষ উনিশ হাজার পাঁচশত টাকা ডাকাতি করে ডাকাত দলটি রাত ২ টা ৫৫ মিনিটে বেরিয়ে যায়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর