মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

‘শিক্ষার্থী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক / ৫৭০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহ্বানে, সম্প্রতি কোটা সংস্কারে শিক্ষার্থী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে মোমবাতি ও পতাকা সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল দৌলতপুর থানা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পৌঁছায়। পরে বিক্ষোভ সমাবেশ হয় ম্যুরালের পাদদেশে। এতে দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাবেক ছাত্রনেতা দৌলতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বীন জোহানী তুহিন সহ অন্যান্য সাবেক-বর্তমান ছাত্র নেতারা বক্তব্য রাখেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল অংশ নেয় সমাবেশ স্থলে।

বক্তারা বলেন, আপনাদের দাবি দাওয়া নিয়ে প্রয়োজনে নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চিঠি লেখেন, আমাদের নেত্রী শিক্ষার্থী বান্ধব তিনি আপনাদের দাবিদাওয়ার ন্যায্যতা বিচার করবে। আপনারা যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন তাদের ছাড় দেয়া হবে না।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত ভাবে ছড়িয়ে দেশে শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে বলে দাবি তোলেন বিক্ষোভ সভার সঞ্চালক বিপ্লব হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর