শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে নাশকতার ৬ মামলায় হাজারের বেশি আসামি

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে গত এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৩০ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে প্রায় এক হাজার জনকে।


এদিকে এ ছয় মামলা ছাড়াও বিভিন্ন নাশতকতার মামলায় জেলাব্যাপী অভিযান চালিয়ে সাতদিনে বিএনপি-জামায়াতের ১৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত এক সপ্তাহে পুলিশের কাজে বাধাদান, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে সদর থানায় তিনটি মামলা হয়েছে। গত ১৭ জুলাই উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০ জনকে আসামি করে মামলা করেছেন। ১৯ জুলাই এসআই মুস্তাকিন বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে আক্রমণের অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০ জনকে আসামি করে মামলা করেন। ২০ জুলাই পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দানিউল বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ ৯০ জনকে আসামি করে মামলা করেন। এছাড়া ২৩ জুলাই বহুলী ইউনিয়নের মাহবুবুর রহমান মুক্তা নামে এক ব্যক্তি বাদী হয়ে তার ওপর হামলা এবং বেইলি ব্রিজ ভাঙচুর ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধের অভিযোগে মামলা করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়। এসব মামলায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে সহিংসতার অভিযোগে এসআই রমেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করে মামলা করেন। এসব মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, কড্ডার মোড় অবরোধ করে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এসআই আলমগীর বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৩০০/৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, এসব মামলায় এ পর্যন্ত ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর