শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

এবারই প্রথম নয়, আগেও ৪ বার নিষিদ্ধ করা হয়েছিল জামায়াতকে

অনলাইন ডেস্ক: / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী। সৈয়দ আবুল আলা মওদুদীর হাতে গড়া একটি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। ব্রিটিশ ভারতে ১৯৪১ সালের ২৬ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

২০১৩ সালের আগস্ট মাস থেকে রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন বাংলাদেশের হাইকোর্ট। ৩ বিচারপতির গঠিত হাইকোর্ট বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় হয়। ওই রায়ের ফলে জামায়াত দলগতভাবে ও দলীয় প্রতীকে নির্বাচন করার অধিকার হারায়।

প্রতিষ্ঠার পর পাকিস্তান আমলেই ৫ বছরের মধ্যে দুইবার নিষিদ্ধ হয় দলটি। প্রথমবার ১৯৫৯ সালে, দ্বিতীয়বার ১৯৬৪ সালে। সেসময় দলের প্রধান মওদুদীসহ গ্রেফতার করা হয় ৬০ জামায়াত নেতাকে। এদের মধ্যে পূর্ব পাকিস্তানের যে ১৩ জন জামায়াত নেতা ছিলেন, তাদের অন্যতম গোলাম আযম।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়। ফলে স্বাধীন বাংলাদেশের শুরুতেই নিষিদ্ধ হয় জামায়াত। কিন্তু ১৯৭৯ সালে জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করায় আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জামায়াত।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন মাত্রায় দণ্ডিত হয়েছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এমন একটি মামলার রায়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিলেন মানবতাবিরোধী ট্রাইব্যুনাল। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধেও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

৪৫ বছর পর আবারও রাজনীতি থেকে বিতাড়িত হলো জামায়াতে ইসলামী। সাম্প্রতিককালে হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা এবং উস্কানির অভিযোগ আনা হয় দলটির বিরুদ্ধে। ফলে, নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর