বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু ‎সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায় ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

রেমিট্যান্সে ধাক্কা, দশ মাসে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই মাসের চেয়ে তিন দশমিক ৫৫ শতাংশ কম।

জুলাইয়ে প্রবাসীদের অর্থ পাঠানোর পরিমাণ ১০ মাসের মধ্যে কম। ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বৃহস্পতিবার সাংবাদিকদের জুলাই মাসে রেমিট্যান্স আসার এ তথ্য জানান।

গত ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিলো এক দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ের আগের মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৩১ জুলাইতে ১২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এরপরও পুরো মাসে মোট রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছুঁতে পারেনি। ২০২৪ সালে মার্চ ছাড়া সব মাসে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়ায়। মার্চে এসেছিলো এক দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, কোরবানি ঈদের পরের মাস এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় জুলাইয়ে রেমিট্যান্স কম এসেছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতাকারীদের তাণ্ডবে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। ওইদিন রাত থেকে ব্র্যাডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। মোবাইল ইন্টারনেট আগেই বন্ধ করা হয়েছিলো। পরে কারফিউ জারি করে সরকার। তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ইন্টারনেট ফিরলে এবং কারফিউ শিথিল হলে ২৪ জুলাই থেকে স্বল্প পরিসরে ব্যাংকের কাজ শুরু হয়। ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ২৩ তারিখ পর্যন্ত রেমিট্যান্স আসা বন্ধ ছিলো। ২৪ ও ২৫ জুলাই স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চললেও রেমিট্যান্স এসেছে খুবই কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর