বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারায় শ্বশুর বাড়িতে তুহিন রানা (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ তুহিনের শ্বশুর বাড়ির লোকজন হত্যার পর ঘরের বারান্দার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামে গোলাম হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। সংবাদ পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত তুহিন রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে।


মৃত তুহিনের বাবা ছামিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে তুহিনের শ্বশুর গোলাম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তুহিন স্ট্রোক করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে দেখা যায় তুহিনের গলায় ফাঁসি দেওয়ার দাগ রয়েছে। তিনি আরও বলেন, তার ছেলেকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।


সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ইয়ামিন সরকার জানান, সুরুতহাল শেষে মরদেহ উদ্ধার করে শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর