মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

সিরাজগঞ্জে আহত আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনায় আহত আরও দুই পুলিশ সদস্য মারা গেছে।

সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল হান্নান মিয়া সাংবাদিকদের বলেন, “আহতদের মধ্যে একজন এসআই ও একজন কনস্টেবল গুরুতর আহত অবস্থায় রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তারা রাতে মারা গেছেন।”

রোববার এনায়েতপুর থানার দক্ষিণে ছাত্রদের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা থানার দিকে যান। থানার সামনে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢুকে আগুন দেন। এরপর আন্দোলনকারীরা ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে।



এনায়েতপুর থানায় মোট ৫৯ পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন। বাকিরা আহত হলেও তারা শঙ্কামুক্ত বলে জানান আব্দুল হান্নান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর