শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

উল্লাপাড়া মডেল থানায় পুলিশের যোগদান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

তিনদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আবারও স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার দুপুুরে র‍্যাব- ১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের কর্মস্থলে যোগাযোগ করেন।

এসময় সেনাবাহিনীর সার্জেন্ট কালাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিরা পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত বুধবার (৭আগস্ট) পুলিশ সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিলে র্্যাবের সহযোগিতায় উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন।

এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন।

উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকেলে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ায় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তাসহ পুলিশ সদস্যগন শনিবার থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র‍্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পুর্ণসহযোগিতা দিয়েছেন।

পুলিশ সদস্যরা থানায় ফেরার পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর