শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

সিরাজগঞ্জে হরেক রঙ্গে দেয়াল রাঙ্গাচ্ছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৩২০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কের দেয়াল রংতুলির ছোঁয়ায় হরেক রঙ্গে রাঙ্গিয়ে তুলছে শিক্ষার্থীরা। শনিবার ও রোববার দিনভর তারা শহরের যমুনা নদীর হার্ডপয়েন্ট, পৌরসভা রোড, পদ্মপুকুর, সবুজ কানন স্কুল, মহিলা কলেজসহ বিভিন্ন সড়কের দেয়ালে রংতুলি দিয়ে হরেক রকম গ্রাফিতি ও শ্লোগান লিখছেন। একই সাথে দ্বিতীয়বার স্বাধীনতার শহীদ আবু সাঈদের প্রতিকী বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তুলছে।

দেয়াল রাঙ্গানো শিক্ষার্থী জেরনি শারমিন জুই, জান্নাত খান মিন, রুমানা ও ইমরান রানা জানান, তাদের অনেকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে নিতে তারা রাস্তাঘাট ও দেয়াল পরিস্কার করছে, কেউবা দেয়াল রঙ্গ করে জনসচেতনতা বাড়াতে নানা শ্লোগান লিখছে। শহরের মোড়ে মোড়ে ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করছে। যা সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

সিরাজগঞ্জ পৌর শহরের সামনে দেয়ালে গ্রাফিতি আঁকানো শিক্ষার্থী ফজলে রাব্বি ও শান্তা ইসলাম জানান, জানান,আমরা সকলের সহযোগিতায় শোষনমুক্ত, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে কথা বলার মতো সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য শিক্ষার্থীরা স্বেচ্ছায় মাঠে নেমেছে। আর দেশের জন্য কাজ করতে পেরে নিজেদের গর্বিত বলেও মনে করছি। শহরের গুরুত্বপূর্ণ যেসব দেয়ালগুলো এতোদিন বিভিন্ন পোষ্টারে নোংরা হয়েছিলো তা আমরা দু’দিন ধরে পরিষ্কার করে নতুন রুপ দিচ্ছি।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর