শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ক্যাডেট শিহাবের পরিবারের পাশে বিএনসিসি

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪



বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শিহাব আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। মঙ্গলবার সকালে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান শিক্ষার্থী শিহাবের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন এবং সহানুভুতি প্রকাশ করেন।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে নিহত কলেজ ছাত্র ক্যাডেট শিহাব আহমেদ দেশের জন্য যে আত্মত্যাগ করে গেছেন সে জন্য তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে আজীবন বেঁচে থাকবেন। এ আন্দোলনে অগণিত শহীদরা ন্যায় ও সংগ্রামের প্রতীক এবং জাতীয় বীর। আমরা তাদের সকল সময়ে স্মরণ করব। এছাড়া ক্যাডেট শিহাব যে স্বপ্নের জন্য জীবন দিয়ে গেছেন তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। তাদের আত্মত্যাগের মর্যাদা আমরা রক্ষা করব। এরআগে গ্রামের করবস্থানে গিয়ে শিক্ষার্থী শিহাবের করব জিয়ারত এবং পরে ক্ষতিগ্রস্থ এনায়েতপুর থানা পরিদর্শন করেন বিএনসিসির মহাপরিচালক। গত ৪ আগষ্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাংচুর ও আগুণ ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

ওই ঘটনায় ১৫ পুলিশ সদস্য ও দুই শিক্ষার্থীসহ ১৮জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে এনায়েতপুরের আজুগড়া মাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও সিরাজগঞ্জ সরকারী কলেজের বিএনসিসির শিক্ষার্থী শিহাব আহমেদ (১৭) ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর