রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

নাটোরে ভুয়া ডাক্তার ধরল শিক্ষার্থীরা, ৫ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪


নাটোরের লালপুরে মো.আরিফুল রহমান আনিছ নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করেছে শিক্ষার্থীরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন।

বৃহ¯পতিবার(১৫ আগস্ট) রাত ৭ টার দিকে উপজেলার গালর্স হাই স্কুল মাকের্টের বর্ণালী চশমা ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে আটক করে শিক্ষার্থীরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

ওই ব্যক্তি তার নামের পাশে এম এল ও পি এবং বিএনএসবি সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক বলে লিখেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে তিনি নিজেকে চক্ষু চিকিৎসক হিসেবে দাবী করে সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। আমরা গোপনে জানতে পারি, তিনি কোনো ডাক্তার না, তার কোনো সার্টিফিকেট নেই। তবুও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। আজ আমরা শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানাই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, একজন ভুয়া চিকিৎসককে তারা আটক করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়। ওই ব্যক্তি চিকিৎসা বা ডাক্তারির কোনো সাটিফিকেট দেখাতে পারেননি। পরে তিনি নিজেও স্বীকার করেন তিনি চিকিৎসক
নন। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড এবং একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর