রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সংবাদ কর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ও শিক্ষার্থীরা।


বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালিত।


এসময় প্রতিবাদ কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক এস, এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম প্রমুখ।


বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সময় সাহস করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু সোমবার এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান।


কর্মসুচিতে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর