মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

সিরাজগঞ্জে দুদকের মামলায় স্ত্রীসহ কারাগারে ভূমি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা (৪৫) ও তার স্ত্রী আফরোজা বেগমকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ আদেশ দেন। সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সগুনা ইউনিয়নের চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লার বাসিন্দা।
পাবনা জেলা জজ আদালতের দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার জাহিদ রানা জানান, আদালতে হাজির হয়ে সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগম জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালে সেলিম রেজার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। পরে চলতি বছরের ৩ মার্চ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম রেজা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
মামলার নথি সুত্রে জানা যায়, সেলিম রেজা তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৫৩ লাখ ৪৭ হাজার ৯২৪ টাকা মূল্যের সম্পদ গোপন এবং ৪৫ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
অন্যদিকে তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩৫ লাখ ১১ হাজার ৫৫৫ টাকা মূল্যের সম্পদ গোপন ও ৫৬ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাতআয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর