শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

সিরাজগঞ্জে গাজাসহ ৩ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা । বুধবার বিকেলে তাড়াশ থানাধীন সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার কর্ণহার থানার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম(২৯), একই জেলার ও থানার বেজোড়া গ্রামের আব্দুল গফ্ফার আলীর ছেলে ফারুক হোসেন(২৮) ও কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম(২০)। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গনি বৃহস্পতিবার প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে গাজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর