বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরন ও সদাকায়ে জারিয়াহ হিসেবে সিরাজগঞ্জে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকালে এসএসসি ৮৪ ব্যাচের উদ্যোগে শহরের চায়না বাঁধ-৩ এলাকায় এ বৃক্ষরোপন করা হয়। এসময় বাঁধের বিভিন্ন এলাকায় ৬ শতাধিক তালগাছের চারা রোপন করা হয়। চারা রোপন শেষে ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীতে সহযোগিতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ও ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইন্সটিটিউট।

এ সময় ৮৪ ইভেন্ট গ্রুপের জাকী মাহমুদ, শাহাদত হোসেন খান, শারমিন স্নিগ্ধা, মো. মুত্তাকিন, ঈশ্বরদী ইক্ষু ইন্সটিটিউটের সায়েন্টিফিকেট অফিসার মাহবুবুর রহমান, গবেষনা পরিচালক কুয়াশা আহমেদ, ষ্ট্যালিন ফরিদ, সিরাজগঞ্জ ৮৪ ব্যাচের মোস্তফা নোমান আলাল, হাফিজুর রহমান বাবু, পানি উন্নয়ন বোর্ডের আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান ও নুরুল হকসহ ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর