বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

পাভেল মিয়া, সারিয়াকান্দি,(বগুড়া) প্রতিনিধি: / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪


সারিয়াকান্দিতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় রোকেয়া বেগম কেয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তারা দু’জন স্বামী-স্ত্রী।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুতুবপুর রোডের দেবডাঙ্গা-বরইকান্দি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম কেয়া (২৭) গাবতলী উপজেলার চাকলা গ্রামের আহত শামীম ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টায় স্বামী-স্ত্রী তাদের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সারিয়াকান্দিতে এক আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা উপজেলার কুতুবপুর রোডের দেবডাঙ্গা-বরইকান্দি নামকস্থানে পৌছানোর পর বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রোকেয়া বেগম কেয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের আত্মীয়স্বজনের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর