শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪



সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। আজ বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা শতাধিকবার সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে ব্যর্থতার জন্য নিন্দা জ্ঞাপনের পাশাপাশি দ্রুত এসব সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি জানান। আসামিদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের কাছ আবেদন সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়। আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এ্যাড. সামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ জেলার সর্বস্থরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর