বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ায় সাবেক এমপি সাহাদারা মান্নানসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনাসহ ৮৩ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু’র ছেলে শামীনুর ইসলাম শামীম বাদী হয়ে এ মামলা করেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তিদের নির্দেশে উপজেলার সুজাইতপুর গ্রামের বাসিন্দা ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামীনুর ইসলাম শামীমের উপজেলা গেটের দক্ষিণ পাশে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামীনুর ইসলাম শামীম বাদী সোনাতলা থানায় মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন-সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা ও তার স্বামী পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিস্টারসহ ৮৩ জন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনাসহ ৮৩ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা হয়েছে। মামলাটি গত ২২ আগস্ট সোনাতলা থানায় দায়ের করা হয়।

উল্লেখ্য, এ নিয়ে সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বিরুদ্ধে সোনাতলা থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর