মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

রেললাইনে শুয়ে পড়লেন এক ব্যক্তি, চালককে থামাতে হলো ট্রেন

অনলাইন ডেস্ক: / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে এক ব্যক্তি এমন একটি ঘটনা ঘটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। রেললাইনের মাঝখানে ছাতা মাথায় শুয়ে ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। এটা দেখার পর মানুষ হতবাক হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, একজন ট্রেন চালক রেললাইনে শুয়ে থাকা ব্যক্তিকে দেখে ট্রেন থামান। এরপর তিনি চালকের আসন থেকে নেমে লোকটির কাছে গিয়ে তাকে লাইন থেকে সরিয়ে নিতে অনুরোধ করেন। যদিও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা প্রতিবেদনে উল্লেখ নেই। তবে ভিডিওটি গতকাল পোস্ট করা হয়েছে এবং এটি ইতিমধ্যেই প্রায় আট লাখ বার দেখা হয়েছে।
অবাক করা বিষয় হলো, ওই ব্যক্তি কোনো আত্মহত্যার চেষ্টা করছিলেন না, বরং তার কাছে রেললাইনে ঘুমানো বেশ আরামদায়ক মনে হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষ বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ ওই ব্যক্তিকে ‘পাগল’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ বলেছেন তিনি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। অন্য একজন এই ঘটনা থেকে রেল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।

উল্লেখযোগ্য আরেকটি ঘটনা হলো, একজন ইউটিউবার গুলজার শেইখ নামে এক ব্যক্তি শুধু প্রচার পাওয়ার জন্য রেললাইনে বিভিন্ন বস্তু ফেলে রেলওয়ে ও যাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতেন। পরে রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) তাকে উত্তর প্রদেশের খানদ্রোলি গ্রাম থেকে গ্রেফতার করে।

এ ধরনের ঘটনা শুধু রেলওয়ে নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, সাধারণ মানুষের জীবনও ঝুঁকিতে ফেলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, চলতি মাসে কানপুরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল শুধুমাত্র ট্র্যাকে পড়ে থাকা বস্তুর কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর